উখিয়া সীমান্ত
উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণ, রোহিঙ্গা যুবক গুরুতর আহত
কক্সবাজারের উখিয়া সীমান্তে মাইন বিস্ফোরণে মোহাম্মদ শহীদুল (২৫) নামের এক রোহিঙ্গা যুবক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের আঞ্জুমান পাড়া সীমান্তে নাফ নদীর শূন্যরেখায় এ ঘটনা ঘটে।